ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় রামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

শেয়ার

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারী (সোমবার) রামগঞ্জ থানা পুলিশের এস আই সোহরাব ফোর্স নিয়ে রানাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরন করেছেন।

মামলা সুত্রে জানায়, উপজেলার ঐত্যিবাহি শ্যামপুর দায়রা শরীফের ঔরশ মেলা মাঠে ফার্নিসার ব্যবসা চলছে। লক্ষীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের ফার্নিসার ব্যবসায়ী মোঃ স্বপন ঔরশ মেলা মাঠে জনৈক বেলাল হোসেনের কাছ থেকে জায়গা নিয়ে ফার্নিসার দোকান বসিয়ে ব্যবসা করছে।

আবু জাফর রানা কয়েকদিন যাবত জায়গার ভাড়ার অর্ধেক টাকা দিতে ব্যবসায়ী স্বপনকে চাপ সৃষ্টি করে। ব্যবসায়ী স্বপন বেঁধে দেওয়া সময়ে টাকা না দেওয়ায় আবু জাফর রানা রোববার সন্ধ্যায় ৫/৬ জনের একটি গ্রুপ নিয়ে ফার্নিসার দোকানে ব্যাপক হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। সৃষ্ট ঘটনায় মোঃ স্বপন বাদি হয়ে সোমবার লক্ষ্মীপুর আদালতে মামলা করলে পুলিশ বিকেলে মামলার প্রধান আসামী আবু জাফরকে গ্রেফতার করে। রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক এমদাদ জানান,বাদি মোঃ স্বপনের দায়ের করা মামলা আবু জাফর রানাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.