ফিরোজ হোসেন ফাইন (জয়পুরহাট প্রতিনিধি)
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে পাঁচবিবি থিয়েটার এবং ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে বসন্ত উৎসব পালন করা হয়েছে। পাঁচবিবি পৌরসভার মেয়র জনাব হাবিবুর রহমান হাবিবেব উদ্ধোধনের মধ্য দিয়ে আজ ১৪ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী উদ্যানে
আয়োজন করা হয় বসন্ত উৎসব ১৪২৮।
অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জনাব মোঃ রাকিন আহম্মেদ, জনাব সাজারুল হক সাজু, জনাব ফিদা হাসান ফিদুন, জনাব নাঈম হোসেন, জনাব শাকিল হোসেনসহ আরো অনেকে। বসন্ত উৎসবে নাচ পরিবেশন করেন নাচের শিক্ষিকা সিঁথি ঘোষ, প্রিয়ন্তী, পাপিয়া, জান্নাতি, নূর আলম, রুবেল, সামিহা, কংকসহ অনেকে। সংগীত পরিবেশন করেন জীবনী জীবনানন্দ, সৃষ্টিসহ ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ। আবৃত্তি পরিবেশন করেন জেরিন তাসনিন, বিনিতা। অনুষ্ঠানে ছোট সোনামুনিদের ড্রইং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, ড্রইংয়ের বিষয় ছিল বসন্তের ফুল। করোনার দীর্ঘদিন কোন প্রকার সামাজিক অনুষ্ঠান না থাকায় এবারের ছোট পরিসরে সুন্দর আয়োজনে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থান থেকে পরিবারসহ অনেকে ভিড় করে পাঁচবিবি পৌর পার্কে।
সে সাথে লক্ষ্য করা যায় বিশ্ব ভালবাসা দিবস অনেকে তাদের প্রিয়জন নিয়ে ঘুরতে আসে এ মনোরম পরিবেশের গাছ-গাছালী ঘেরা পাঁচবিবি পৌর পার্কে।
