ফিরোজ হোসেন ফাইন
(জয়পুরহাট প্রতিনিধি)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিনে গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতায় “জেলা সরকারি গণগ্রন্থাগার,জয়পুরহাট” । জয়পুরহাট জেলার সবচেয়ে সৌন্দয্যময় একটি লাইব্রেরী, যেখানে জেলার সকল মানুষ এসে পড়তে পারবেন তার পছন্দের সকল বই, পত্র-পত্রিকা। গণগ্রন্থাগারটি জয়পুরহাট জেলার প্রাণকেন্দ্র জয়পুরহাট সরকারি কলেজের পিছনে অবস্থিত। প্রায় ৩৪ হাজার বইয়ের এক বিশাল সংগ্রহশালা এ গ্রন্থাগার। খোলা থাকে শনিবার থেকে বুধবার, সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার। পাঠকেরা এখানে এসে প্রতিদিন পড়তে পারবেন বাংলাদেশের জনপ্রিয় সকল জাতীয় দৈনিক পত্রিকাসমূহ।
বাংলা পত্রিকার পাশাপাশি এখানে আপনে পাবেন ইংরেজী দৈনিক পত্রিকা। রয়েছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ কর্ণার। ছোট সোনামুনিদের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিলের সহযোগীতায় খেলাধুলার পাশাপাশি বই পড়ার ব্যবস্থা, রয়েছে শিশুদের আলাদা কর্ণার। চাকরী প্রার্থীদের জন্য রয়েছে চাকুরীর গুরুত্বপূর্ণ সকল বই পড়ার সু-ব্যবস্থা। এছাড়াও স্থানীয় কবি, লেখক সাহিত্যিকদের প্রকাশিত বইয়ের সংগ্রহশালা। বাংলাদেশের জনপ্রিয় সকল লেখকের বই, শিক্ষার্থীদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক নানা রকম বই, রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক গ্রন্থ। জাতীয় দিবসে থাকে নানা আয়োজন, তার মধ্যে বই পাঠ, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগীতাসহ নানা সৃজনশীল আয়োজন। জয়পুরহাট জেলার যে কেউ এখানে কিছু নিয়ম-কানুন মেনে সদস্য হয়ে পছন্দের বই পড়ার পাশাপাশি বাড়িতে নিয়ে পড়তে পারবেন।
সুন্দর মনোরম পরিবেশে এ জেলা সরকারি গণগ্রন্থাগারটি অবস্থিত, যে কোন বইপ্রেমীদের প্রথম আগমনে ভালো লাগবে। এ প্রতিষ্ঠানে সুযোগ্য লাইব্রেরীয়ান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ রোকনুজ্জামান খান, বুকশাটার হিসাবে রয়েছেন মোছাঃ জেসমিন আক্তার এবং অফিস সহকারি হিসাবে দায়িত্ব পালন করছেন মোঃ আরিফুল ইসলাম। শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ সকল শ্রেণির পাঠকের জন্য রয়েছে আলাদা আলাদা নানা রকমের শিক্ষনীয় বইয়ের সংগ্রহশালা। স্বাস্থ্যবিধি মেনে সকলেই আসতে পারবেন এ সৌন্দয্যময় গ্রন্থাগারে।
