কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ মোছাঃ পারুল বেগম (৪৫) নামে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার বিকেলে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বার্তায় তিনি জানান র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি দুপর ১:৫৫ সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন হাসদিয়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫৪ গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য- ৬,১৬,০০০/- (ছয় লক্ষ ষোল হাজার) টাকা, মোবাইল ফোন-১ টি, সিম-২ টি, নগদ ৩০০/- টাকাসহ মোছাঃ পারুল বেগম (৪৫) নামে ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৈতন্যপুর মোঃ তোহরুল ইসলাম এর স্ত্রী। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.