বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা।
তিনি সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে শিল্পী সমিতিতে গেলে কাউকে না পেয়ে পরে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ইমেইলে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। সেখানে ব্যক্তিগত কারণের কথা বলেছেন।
এর আগে শিল্পী সমিতির শপথের আয়োজনেও অংশ নেননি রোজিনা। স তিনি বলেন, “আমি কমিটিতে থাকি কিংবা না থাকি-এটা কোনো ব্যাপার না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের বিষয়ে আমি কাজ করব। কমিটির বাইরে থাকলেও চলচ্চিত্রের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। যদি কখনও কেউ ডাকে, যদি আমি ফ্রি থাকি কাজ করব।”
৬ ফেব্রুয়ারি ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ তাদের প্যানেলের বিজয়ীরা শপথ নিলেও রোজিনাসহ মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউ শপথ নিতে যাননি।
