তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুইটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান জাতীয় দল।
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে ঢাকা এসে কন্ডিশনিং ক্যাম্প করার জন্য সোজা সিলেটে চলে যাবে আফগানিস্তান ।
মূলসূচি অনুযায়ী সিরিজ দুইটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমে রয়েছে ওয়ানডে সিরিজ। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সকাল ১১টা থেকে শুরু হবে প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ। অনেকদিন পর বাংলাদেশে ডে/নাইট ম্যাচ এর পরিবর্তে দিনের বেলায় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
