শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে সরকার কাজ করছে। আশা করছি শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
