কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ৭ ট্রাক্টর মালিকের আঁশি হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বুধবার সন্ধ্যায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
কৃষি জমির মাটি পরিবহন ও রাস্তায় দ্রুতগতিতে চলার সময় কমলনগর উপজেলার বিভিন্ন যায়গা থেকে আটকৃত ট্রাক্টরের সাত মালিকের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা অনুযায়ী এই জরিমানা করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ আওতায় এই জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সড়কে নিষিদ্ধ ট্রাক্ট চলাচলের কারণে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নসহ সড়ক দুর্ঘটনায় ঘটে। তাই সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তা অব্যাহত থাকবে।
