কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী ২০২২ তারিখ রবিবার মাস্টার প্যারেডে উপস্থিত থেকে সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার, মাননীয় আইজিপিট ৫টি নির্দেশনা যথাযথ ভাবে পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ রাজিবুল ইসলাম, মোঃ আতিকুল ইসলাম, মোঃ ইয়াছির আরাফাত, ডিআইও-১, আরআই, কুষ্টিয়া, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
