গোপন রহস্য জানালেন তাপসী

শেয়ার

তাপসী পান্নু। যেকোনো চরিত্রেই সিনেমাপ্রেমীদের নজর কাড়েন তিনি। তবে, রূপটানের জন্য ঘরোয়া উপকরণেই সব থেকে বেশি ভরসা ওই অভিনেত্রীর।

কীভাবে ত্বকের যত্ন নেন? তাপসীর রূপের সেই রহস্য জানিয়েছেন তার ভক্তদের।
তাপসী পান্নু হেঁশেলের নানা সরঞ্জাম দিয়েই ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী। রান্নাঘরের বিভিন্ন জিনিস দিয়ে নিত্যনতুন ফেসপ্যাক বানিয়ে ফেলেন নিজেই। দুধ, বেসন আর দই দিয়ে মিশ্রণ মাঝেমধ্যেই বানিয়ে নেন তাপসী। সেটি নিয়মিত মুখে মাখলে ত্বকের জেল্লা বাড়বেই। স্নানের আগে কিছুক্ষণ সেটি মুখে মেখে রাখুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। নিয়মিত এভাবে যত্ন নিলে ত্বকে ঔজ্জ্বল্য আসবেই।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.