চীনে মিলল ডাইনোসরের পুরনো ভ্রূণ!

শেয়ার

ডাইনোসরের একটি ভ্রূণ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। ভ্রূণটি দক্ষিণ চীনের গাঞ্জোতে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। গবেষকরা ধারনা করছেন, ভ্রূণটি প্রায় ৬৬ মিলিয়ন বছরের পুরনো।

বুধবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্রূণটি মুরগির ডিমের মতো।  ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত ছিল।

গবেষক ড. ফিওন ওয়াইসুম মা বলেন, এটি ইতিহাসে পাওয়া সেরা ডাইনোসর ভ্রূণ। জীবাশ্মটি দেখায় যে, ভ্রূণটি টাকিং নামে পরিচিত কুঁকানো অবস্থানে ছিল।

ওভিরাপ্টোরোসরস অর্থ ডিম চোর টিকটিকি বা পালকযুক্ত ডাইনোসর। যারা ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে  প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে বর্তমান এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো।

শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০ দশমিক ৬ ইঞ্চি (২৭ সেমি) লম্বা। ২০০০ সালে ডিমটি প্রথম উন্মোচিত হয়েছিল। ১০ বছরের জন্য এটিকে স্টোরেজে সংরক্ষণ করে রাখা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.