শাকিব-পূর্ণিমা জুটিকে আবারো পর্দায় দেখতে চান দর্শকরা

শেয়ার

বাংলা সিনেমা প্রেমী দর্শকরা চাইছেন শাকিব-পূর্ণিমা জুটি আবারো ফিরে আসুক। চিত্রনায়িকা পূর্ণিমার সাথে শাকিব খান বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। কিছু সিনেমা দর্শকের মনে দাগ কেটে আছে, তারমধ্যে মা আমার স্বর্গ, সুভা, বাঁধা সহ বেশ কয়েকটি ছবি সিনেমাপ্রেমীদের মনে অমর হয়ে থাকবে।

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন চমকপ্রদ খবর।

যুক্তরাষ্ট্রে নতুন সিনেমা করতে যাচ্ছেন কিং খান। তার নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাবেন হিমেল আশরাফ। নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জোর কদমে চলছে প্রস্তুতি। এই নতুন ছবিকে কেন্দ্র করেই দর্শকের চাওয়া শাকিব-পূর্ণিমা যদি আবারো পর্দায় ফিরে আসুক।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.