রায়পুর কলেজে ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ১৭ টি ইভেন্টে ৫১ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ, কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী ও রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি, উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক কাউছার হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক শরিফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগীতা করে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.