রামপুরায় বাসচাপায় ছাত্রের মৃত্যু, চালক আটক

শেয়ার

রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে অনাবিল বাসের হেলপার তর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এরপর চলন্ত বাস তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।

এরপর বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.