সিরাজগঞ্জে মাছুমপুর ক্রীড়া চক্র আন্তঃ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের মাছুমপুর ক্রীড়া চক্র আন্তঃ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাছুমপুর খেলার মাঠে মাছুমপুর ক্রীড়া চক্রের আয়োজন মাছুমপুর ক্রীড়া চক্রের সহ- সভাপতি আলহাজ্ব আবু সামার সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ফজলুল হক সন্তোষ একাদশ ১-০ গোলে আনোয়ার হোসেন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার (অপু)।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাছুমপুরে ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টন, সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.