৮ কোটি টাকা মূল্যের শাড়িসহ ৫জন আটক

শেয়ার

ভোলায় চোরাই শাড়িসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আটককৃতরা সবাই চোরা কারবারির সঙ্গে জড়িত বলে জানিয়ে কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় আট কোটি টাকা বলে দাবি করেছেন কোস্টগার্ড।

আটককৃতরা হলেন– মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. শহীদ শেখ ও মো. লিটন।

আটককৃতদের থেকে শাড়ি ছাড়াও থ্রিপিস, লেহেঙ্গা, শাল উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। মঙ্গলবার (২৩ নভেম্বর) কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.