মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসী আটক

শেয়ার
 মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার রাতে বালাকং-এ মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেছেন, সোমবার রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.