জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি

শেয়ার

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকদের কার্যালয়ে আগামী ২৪ নভেম্বর স্মারকলিপি দেবে বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।  তিনি আরও বলেন, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলন হচ্ছে একমাত্র পথ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.