কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি, সেই বাসের চালক-সহকারী গ্রেফতার

শেয়ার
হাফ ভাড়া দেওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসান। রবিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.