জার্মানিতে আজ রেকর্ড সংখ্যক ৬৫,৩৭১ জনের কোভিড শনাক্ত

শেয়ার
জার্মানিতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৫ হাজার ৩৭১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
জার্মানির সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র রবার্ট কখ ইনস্টিটিউট বৃহস্পতিবার কোভিড আক্রান্তের এই সংখ্যা জানায়। এর আগে বুধবার কোভিড শনাক্তের সংখ্যা ছিল ৫২ হাজার ৮২৬।
এখন পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা, ৫১ লাখ ৯৫ হাজার ৩২১ জনে। আর নতুন ২৬৪ জনের মত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৯৮ হাজার ৫৩৮ জন। কেবল জার্মানিই নয়, ইউরোপের বেশির ভাগ দেশেই করোনাভাইরাস সংক্রমণ এখন বাড়ছে।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.