জেলা আওয়ামীলীগ সভাপতিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কারাগারে

শেয়ার

নিজস্ব পতিবেদকঃ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল আহমেদ রতনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় উচ্চ আদালত রতনকে ৪ সপ্তাহের জামিন দেয়। আজ লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে বিচারক জামিন আবেদন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি রতন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.