টুমচর মাদ্রাসার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টুমচর ইনলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সম্মেলনের জন্য প্রাক্তন ছাত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন কার্যক্রম চলছে।

এ উপলক্ষে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রসায় বুধবার সকাল ১১টায় নিবন্ধন ও দাওয়াত দেওযার জন্য আসেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস টুমচরী।

সম্মেলনের জন্য নিবন্ধন করেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক আবদুর রহমান, প্রভাষক মো. মাকছুদুর রহমান, হাছান আল মাহমুদ, মো. নুরুল হুদা, সহকারি মৌলভী মো. গিয়াস উদ্দিন।

উপাধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস টুমচরী জানান, আগামি ২৫ ডিসেম্বর ২০২১ শতবর্ষ উদ্‌যাপন করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.