কমলনগরে দুই কিশোরী নিখোঁজ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরের নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই কশোরী চাচাতো-জেঠাতো বোন।

নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো.ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্নীয় স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বারা) নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় এসে বিষয়টি জানিয়েছেন। তাদেরকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.