সারাদেশে মোবাইল অপারেটর ইন্টারনেট সেবা বন্ধ, চালু ব্রডব্যান্ড

শেয়ার

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

হামিদুল হক নামে একজন গ্রাহক বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ডাটা অন করলেও কোনো সংযোগ পাচ্ছি না। কোনো সিমেই নেট কানেকশন পাচ্ছে না।’

রাজধানীর মিরপুরের ‘আমার সার্কেল আইএসপি’ (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) স্বত্বাধিকারী আবদুর রহমান বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনো সমস্যা নেই। গ্রাহকরা ব্রডব্যান্ডে ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন।’

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.