রামগঞ্জে মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত

শেয়ার

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি ঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভ‚মি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেন,সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। পোনামাছ অবমুক্ত শেষে উপজেলা মৎস্য ভবন হল রুমে মৎস্য চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদ মোস্তাফা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু মো: আবু তাহের,ওমর ফারুক পাটোয়ারী,মৎস্য চাষী মোহাম্মদ হোসেন মেম্বার, মোঃ রুহুল আমিন,আবুল কাসেম প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.