কমলনগরে নদীভাঙা অসহায় পরিবারে বিদ্যানন্দের রমজান সামগ্রী উপহার

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মাঝে রমজান সামগ্রী উপহার দিয়েছে দেশসেরা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম বিদ্যানন্দ ফাউন্ডেশন।

শনিবার (১ মে) সকালে কমলনগরের বিভিন্ন স্থানের ১১৫ পরিবারে এ রমজান সামগ্রী উপহার পৌঁছে দেন সাবেক সেনাসদস্য আবদুর রহমান দিদার।

পাশাপাশি করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করে করোনা প্রতিরোধে সচেতন করা হয়।

এর আগেও তিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতি প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল ১ কেজি বুট রয়েছে।

রমজান সামগ্রী বিতরণ করা হয় উপজেলার হাজিরহাট, মতির হাট, কাদির পন্ডিতের হাট, মাতব্বর হাট, চেয়ারম্যান বাজার, বাশতলা, দশ গড়িয়া সমাজ, তনু উল্ল্যা সমাজ, মাতব্বর হাট বেড়িবাঁধ এলাকায়।

আবদুর রহমান দিদার জানান, দেশের দুঃসময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে। ক্রমান্বয়ে মানুষের মাঝে আরো খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.