কমলনগরে গলদা চিংড়ি অবমুক্ত ও ১০ হাজার টাকা জরিমানা

শেয়ার

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে ২২ হাজার গলদা চিংড়ি অবমুক্ত ও ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৪ এপ্রিল সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাযায়, ২২ হাজার গলদা চিংড়ি মাছ বহন করায় ব্যাবসায়ী জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা এবং মাছ নদীতে অবমুক্ত করা হয়। ব্যবসায়ী জুয়েল চর কালকিনি ইউনিয়নের আবদুল মন্নানের ছেলে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.