করোনা আক্রান্ত খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে যা বললেন ফখরুল

শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়ে তাঁর বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই খালেদা জিয়া ভালো আছেন। এখন তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে এর মধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। তার কোন টেমপারেচার নেই, তিনি স্টেবল আছেন, ভালো আছেন, অন্য কোন উপসর্গ তার নেই।
ফখরুল বলেন, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে ফারদার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.