কমলনগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রস্তুতি সভা

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুর কমলনগরে ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

২ই মার্চ (বুধবার) উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঐতিহাসিক ৭ মার্চ সকালে উপজেলা পরিষদে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

  1. এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পুষ্প পুদম চাকমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার আমিন মাষ্টার সহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.