রামগতিতে প্রবীণ আ’লীগ নেতা সারুর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির প্রবীণ আ’লীগ নেতা ড. আশ্রাফ আলী চৌধুরী সারুর বাড়ীর অবৈধ সাইডলাইন বিচ্ছিন্ন করেছে বিদ্যুত বিভাগের লোকজন।

রোববার (২৪ জানুয়ারী) সকালে চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের বাড়ীর এ অবৈধ সাইডলাইনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, প্রায় বছর খানেক আগে সারু তার গ্রামের বাড়ীতে বাবা মায়ের নামে ফিরোজা খুরশীদ চ্যারিটেবল হসপিটাল নামে একটি একটি ভূয়া প্রতিষ্ঠান খুলেন। করোনাকালীন সময়ে করোনা রোগীদের সেবা দেয়ার মিথ্যা মৌখিক আশ্বাস দিয়ে এ হাসপাতালের নামে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে একটি শিল্প মিটারের আবেদন করে বিদ্যুত সংযোগ নেন।

এরপর তিনি সেই সাইনবোর্ড, উপকরণ ও সেবাবিহীন নামস্বর্বস্ব, ভূয়া হাসপাতাল থেকে চোরাই পথে নিজের আবাসিক বিল্ডিংয়ে অবৈধ সাইডলাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে থাকেন। একদিকে অবৈধ সাইডলাইন অন্যদিকে প্রায় বছর খানেকের বকেয়া বিল থাকা স্বত্ত্বেও তিনি বিদ্যুৎ বিভাগের লোকজন গেলে তাদের সাথে অসদাচরন করেন। বাকবিতন্ডার একপর্যায়ে বিদ্যুৎ কর্মীরা সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ রামগতি জোনাল অফিসের ডিজিএম আবু বকর ছিদ্দিক জানান, চ্যারিটেবল হসপিটালের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে আবাসিক বিল্ডিংয়ে অবৈধ সাইডলাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা এবং বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.