কমলনগরে খাদ্যে ভেজাল রোধে হোটেল ও বেকারী মালিকদের সঙ্গে ইউএনও’র সভা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্যে ভেজাল রোধ ও প্যাকেটজাত পণ্য বিক্রি নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল এবং বেকারী মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, সহকারী কমিশনার (ভূমি) পুষ্প পুদম চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান। ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আহসান উল্লাহ হিরন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, সাংবাদিক বেলাল হোসেন জুয়েল, রিপোর্টাস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবসহ হোটেল ও বেকারী মালিকরা।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.