নতুন বছর উপলক্ষে টিনার গানচিত্র ‘চোখের ভেতর’(ভিডিওসহ)

শেয়ার

নতুন বছরকে নতুন গান দিয়ে স্বাগত জানালেন কণ্ঠশিল্পী টিনা রাসেল। গেল বছরের শেষ প্রহরে ‘চোখের ভেতর’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী।

জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। জুটি প্রোডাকশনের ব্যানারে এ গানচিত্রটি প্রকাশ হয়।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ’

সম্প্রতি  ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন টিনা রাসেল। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি ঘরে তোলেন শিল্পী।

টিনা রাসেল জানান, নতুন বছরে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তার গাওয়া একাধিক গান প্রকাশ পাবে।

গানচিত্র‘চোখের ভেতর’:

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.