সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

শেয়ার

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া বয়সের জটিলতার কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা আগামী ৭ জানুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি এ লটারি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনায় এটি স্থগিত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে আজ বিকাল ৫টায় সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে বলেও জানায় মাউশি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.