বিদ্যুতের নতুন সচিব হলেন লক্ষ্মীপুরের হাবিবুর রহমান

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মো. হাবিবুর রহমান। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (আইন সেল) হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাবিবুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বিদ্যুৎ বিভাগের বর্তমান সচিব সুলতান আহমেদ আগামী ১৫ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ওইদিন থেকে তাকে অবসর দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.