কমলনগরে ৫ম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

শেয়ার
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে কমলনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চর মার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার আবদুল খালেকের ছেলে দিদার তালুকদার ও একই এলাকার আবদুল মজিদের ছেলে মো. আইয়ুব আলী।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আবছার বলেন, বুধবার সকালে নদী থেকে পানি আনতে গেলে দিদার ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় আইয়ুব আলী তাকে সহযোগীতা করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কিশোরীর ভাই ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। দিদার ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.