কমলনগরে বি. চৌধুরী জন্মদিন পালিত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে বিকল্প ধারা বাংলাদেশ এর সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ৯০তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিকল্প যুবধারা অস্থায়ী কার্যালয়ে এ জন্ম দিন পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিকল্পধারা যুগ্ন আহবায়ক মো. ছিদ্দিক মিয়া। উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার উপজেলা যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন সুজন, হাজিরহাট ইউনিয়নের যুবধারার আহবায়ক জাকির হোসেন রাসেল, মার্টিন ইউনিয়নের আহবায়ক আবুল খায়ের, ডা: নোমান, মনিরুল ইসলাম, জাহেদ, রেদওয়ান, ওসমানসহ বিকল্প যুবধারার নেতৃবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.