কমলনগরে জলোচ্ছ্বাস এলাকায় এমপি মান্নানের ত্রাণ বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জলোচ্ছ্বাসে প্লাবিত পানিবন্ধি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও বিকপ্ল ধারা মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান। উপজেলার ৬টি ইউনিয়নে ছয় শতাধিক পানিবন্ধি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

সোমবার(২৫ আগস্ট) সকালে কমলনগর উপজেলার চর মাটিন, চর কালকিনি, চর লরেন্স, সাহেবের হাট, চর ফলকন, পাটওয়ারীর হাট পানিবন্ধি বিভিন্ন এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও স্থানীয় এমপি’র প্রতিনিধি নুরুল আমিন মাষ্টার, বিকপ্ল ধারার কমলনগর উপজেলা সভপতি আলহাজ্ব মোহাম্মদ উল্যা, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক, বিকপ্ল ধারার যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, যুবধারার সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম- আহবায়ক আরাফাত হোসেন সুজন, ছাত্রলীগ নেতা আজাদ বাঘা, আওয়ামিলীগের চর ফলকন ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার প্রমুখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.