করোনার তাণ্ডব, বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

শেয়ার

বিশ্বজুড়ে একদিনে আরও প্রায় সাড়ে চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। এখন পর্যন্ত মহামারীতে মোট প্রাণহানি ৭ লাখ ৭৩ হাজার অতিক্রম করেছে। আক্রান্ত সোয়া দুই কোটিরও বেশি।

দিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। ৯৬১ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ৫১ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ হাজার রোগী শনাক্ত হল দেশটিতে।
রবিবার দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৫ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণহানি দাঁড়াল প্রায় ৫৭ হাজারে।

তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে প্রাণহানি ও সংক্রমণ। ২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ’ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। আর ব্রাজিলে প্রাণ গেছে ৫৮২ জনের।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.