লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাটে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে”
শুক্রবার (৩ জুলাই) উপজেলা সদর হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময়ে হতদরিদ্র প্রায় ৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় “স্বপ্ন নিয়ে” এবং “আমাদের সমাজ” সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
“স্বপ্ন নিয়ে” সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কমলনগর-রামগতি অসহায় মানুষের জন্য ত্রাণসামগ্রী আসে; আমরা ধারাবাহিকভাবে দুই উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি।
কমলনগর প্রেসক্লাবের সভাপতি ‘আমাদের সমাজের” প্রধান উপদেষ্টা সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন’ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। ‘স্বপ্ন নিয়ে’ সংগঠনের সহযোগীতায় হাতে হাতে খাদ্যসামগ্রী চাল, ডাল, আটা ও তেল পৌঁছে। আশা করছি এমন সেবা অব্যাহত থাকবে।
