কমলনগরে ইউএনও’র পক্ষে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেন মানিক

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: প্রধান মন্ত্রীর দেওয়া খাদ্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেছে এস এম মানিক।

 শুক্রবার (১২ জুন) সকালে হাজিরহাট সোনালী ব্যাংকের নিচে অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগী বিতরণ করেন।

এসএম মানিক আওয়ামীলীগের কর্মী। এছাড়াও বিভিন্ন সময়ে অসহায়দের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করেন।

এসএম মানিক জানান, আমার ব্যক্তিগত উদ্যোগে প্রধান মন্ত্রীর উপহার উপজেলা ইউএনও মহোদয়ের কাছ থেকে এনে এলাকার হত দরিদ্রদের খোজ করে তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী দেই।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.