করোনা: দেশে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

শেয়ার

দেশে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনার বিষয়ে সর্বশেষ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে।
এর আগে ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর দিনে দিনে দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

নতুন করে আরও ৩১৯০ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার সংক্রমণ শনাক্ত করা হলো মোট ৭৪ হাজার ৮৬৫ জনের মধ্যে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.