ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বিবেকের বাতিঘর: তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক ………..আ স ম রব

শেয়ার

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় বিবেকের বাতিঘর আখ্যায়িত করে তাঁর চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান এবং দেশবাসীসহ সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

করোনার ধ্বংসযজ্ঞে আমরা প্রতিনিয়ত আমাদের প্রিয় ভাই বোনদের হারাচ্ছি। প্রতিমুহূর্তে করোনা সংক্রমণ ও মৃত্যু আমাদেরকে বিপন্ন করে দিচ্ছে। এই করোনার ভয়াবহতা মোকাবেলার সার্বিক প্রচেষ্টা এবং মৌলিক উদ্যোগের অন্যতম কারিগর ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।

করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট এর অনুমোদন প্রক্রিয়ায় লাগাতার লড়াইয়ের মাঝেই আক্রান্ত হয়েছেন বাঙালি জাতি রাষ্ট্রের অন্যতম সিপাহ সালার আজীবন সংগ্রামী বিবেকের বাতিঘর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তাঁর এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হবার সংবাদে সমগ্র জাতিসহ আমরা এবং বিশ্বের অগণিত মানুষ অনেক বেশি উদ্বিগ্ন । জাফরুল্লাহ চৌধুরী অনন্য সাধারণ বাঙালি। এই সংকটকালীন সময়ে তাঁর সেরে উঠা আমাদেরকে মানসিক এবং নৈতিক জগতে অনেক বেশি শক্তি দেবে এবং জাতিকে করোনার ভয়াবহতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগাবে।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীসহ সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.