কমলনগরে মোস্তফা তালুকদার আর নেই

শেয়ার

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন নিবাসী মো. মোস্তফা তালুকদার আর নেই।

গতকাল বৃহস্পতিবার রাত ১২.১০ মিনিটে বাংলাদেশ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)তিনি হার্টের রোগে চিকিৎসাধীন ছিলেন।

তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদারের বড় ভাই ও ফলকন নিবাসী আবুল হোসেন তালুকদারের বড় ছেলে।

মৃত্যুকাল তার বয়স ছিল  ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সহকারী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার বিকেল ৪টার সময় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। চর জাঙ্গালিয়া গ্রামে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.