মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ব্যাংকে

শেয়ার

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০২০ খ্রিষ্টাব্দের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। রোববার (১০ মে) অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ১৪ মে পর্যন্ত ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র  এ তথ্য জানিয়েছেন।

এরআগে গত ৭মে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের (২০২০) উৎসব ভাতার চেক ছাড় হয়। আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।

স্কুল-কলেজ শিক্ষকদের বোনাসের স্মারক নম্বর :  ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/২১৭২/০৪।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.