Islami Student Movement held Raatpur Upazila Conference
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রায়পুর উপজেলা সম্মেলন শুক্রবার (৩১ জানুয়ারি) ওসমান চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। "ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী-ই কার্যকর পন্থা"—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুস খাঁন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন। এছাড়া, সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুর শহর শাখার সভাপতি মোহাম্মদ কাওসার হাবিব। বক্তারা…
