Abu Taher, Ramganj Representative:
গ্রেটার নোয়াখালীর সবচেয়ে নান্দনিক রামগঞ্জের ঐতিহ্যবাহী জিয়া শপিং কমপ্লেক্সের নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ তলায় অনিয়মের মাধ্যমে বরাদ্ধকৃত দোকানের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মালিক সমিতির প্রধান সমন্ময়ক মোঃ জাকির হোসেন হেলালের সভাপতিতে এবং ব্যবসায়ী মোঃ মাসুদ আলমের সঞ্চালনায় আড়াই শতাধিক ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সুধী সমাজের অংশগ্রহণে বৃহস্পতিবার বিকেল ৩টায় কমপ্লেক্সটির ২নং গেইটের সামনে রামগঞ্জ বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীগণ জানান, বিগত জোট সরকারের আমলে তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় নান্দনিক জিয়া শপিং কমপ্লেক্স। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তৎসময়ে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহানকে ম্যানেজ করে রামগঞ্জের কতিপয় আওয়ামী নেতাকর্মী কমপ্লেক্সটির ১নং ও ২নং গেইটের পার্কিংস্পেস, পূর্ব পাশের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মান করে বিক্রয়ের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এই ছাড়াও তৎকালীন জেলা পরিষদের নির্বাহীকে ম্যানেজ করে গোপনে টেন্ডার আহবানের মধ্যদিয়ে তৃতীয় ও চতুর্থ তলায় নতুন দোকান বরাদ্ধ প্রদানের মাধ্যমেও কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী নেতাকর্মীরা। এতে কমপ্লেক্সটির একদিকে যেমন সৌন্দর্য নষ্ট হয়েছে অন্যদিকে নকশা বহির্ভূত এমন বরাদ্ধে কমপ্লেক্সটির ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে রামগঞ্জের সর্বমহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীবৃন্দ অনতিবিলম্বে কমপ্লেক্সটির সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নতুন নির্মাণ কাজ বাতিলের জন্য জেলা পরিষদের প্রতি দাবি জানান। অন্যথায় রামগঞ্জের আমজনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ থানা ও রামগঞ্জ প্রেসক্লাব সহ একধিক স্থানে স্মারকলিপি প্রদান করা হয়।
