Excited crowd vandalized Jubo League leader Tipu's residence in Laxmipur
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপুর চারতলা ও পাঁচতলা বিশিষ্ট দুটি বাসভবন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। এসময় জেলা শহরের তমিজ মার্কেট থাকা বাড়ির চাদে ও নীচে বাজার সড়কের উপর আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে ভাঙা শুরু হয়, ভাঙন কার্যক্রম এখনো চলছে। বিকেল থেকে শত শত জনতা হাতুড়ি-শাবাল নিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙ্গতে শুরু করে। সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য ভেক্যু মেশিন নিয়ে আসা হয়। গতরাতে রাজধানী ধানমন্ডির শেখ মুজিবের ৩২ নম্বর বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর থেকেই উত্তেজিত জনতা একেএম সালাহ উদ্দিন টিপুর বাড়ির ভাঙার…
