The administration has given illegal business establishments in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রামগঞ্জ দক্ষিণ বাজারে অবৈধভাবে নির্মিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে। বুধবার সকাল ১০টায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আরিফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে ভেকু মেশিনের মাধ্যমে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালের রামগঞ্জ অংশ দখল করে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো গুড়িয়ে দেওয়া হয়। এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস এবং জেলা নির্বাহী প্রশাসনের একাধিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও রামগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় মোঃ মাঈনউদ্দি, নুরুন নাহারসহ কয়েকজন ভুক্তভোগী কাগজপত্র দেখিয়ে…
