Chhota Manu arrested accused of child rape in Ramganj
আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে তারেক রহমান ওরফে ছোট মনু (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার দিবাগত গভীর রাতে পাশ্ববর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দোয়াভাঙ্গা একটি এলাকা থেকে ছোট মনুকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার সকালে ধর্ষক ছোট মনুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে রামগঞ্জ থানার সামনে ধর্ষকের শাস্তির দাবীতে শ্লোগান দিয়ে অবস্থান করে শত শত বিক্ষুব্ধ ছাত্র ও জনতা। বেলা ১২টায় পুলিশের দুইটি গাড়ী ও পুুলিশ পাহারায় গ্রেফতারকৃতকে আদালতে নেয়ার পথে রামগঞ্জ থানা সড়কের…
