Restrictions on foreign entry and roaming in Rabi
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশ ও যত্রতত্র ঘোরাফেরা নিষিদ্ধ করেছে। তবে সঙ্গতকারণে কারও ক্যাম্পাসে আসার প্রয়োজন হলে প্রবেশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা পরিচয় যাচাই ও ক্যাম্পাসে প্রবেশের কারণ নিশ্চিত হয়ে ঢুকতে দেবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গত দুই দিনের উদ্ভুত পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থকবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ…
